[{"data":1,"prerenderedAt":-1},["ShallowReactive",2],{"subject-review-single-bilding-injinizaring-ozand-knstrakshn-mzanejment-biisiem:guest":3},{"data":4},{"id":5,"slug":6,"title":7,"description":8,"image":9,"created_at":12,"paid":13},10,"bilding-injinizaring-ozand-knstrakshn-mzanejment-biisiem","বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম)","\u003Cp>\u003Cstrong>বিষয়বস্তু কি?\u003C\u002Fstrong>\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">Building Engineering &amp; Construction Management (BECM) সাবজেক্টটি Civil Engineering, Architecture &amp; Management এর সেতুবন্ধন। নামের সাথে মিল রেখেই একজন বিল্ডিং ইঞ্জিনিয়ার এর কাজ বিল্ডিং সম্পর্কিত। বিল্ডিংয়ের সমস্ত কাজ অর্থাৎ ডিজাইন থেকে শুরু করে কন্সট্রাকশন,পুরো কাজ নিয়ন্ত্রণ – যত কাজ আছে সব। অর্থাৎ একজন Building Engineer একটি বিল্ডিং প্রজেক্টের সম্পূর্ণ কাজের পুরোধা।\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">&nbsp;\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">\u003Cstrong>উদ্দেশ্য\u003C\u002Fstrong>\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাথাপিছু জমির পরিমাণ চলছে। সেই সাথে নগরায়নের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। তাই সবাই আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন এবং পরিবেশ বান্ধব বহুতল ভবন চাইছে। এ থেকেই BECM এর কনসেপ্টের শুরু। BECM ইঞ্জিনিয়ারই দিতে পারে সম্পূর্ণ বিল্ডিং সলিউশন তথা প্ল্যানিং, ডিজাইন, কন্সট্রাকশন, পুরো প্রজেক্ট ম্যানেজমেন্ট, পাশাপাশি চারিপাশের পরিবেশের ক্ষতি করবে না ও সমাজ ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে পারে এমন বিল্ডিং। যেহেতু বিল্ডিংয়ের ডিজাইন নির্ধারণ, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ সম্পূর্ন একজন বিল্ডিং ইঞ্জিনিয়ার এর হাতে, সেহেতু ইঞ্জিনিয়ার তার ইচ্ছে মত ডিজাইন পরিমার্জন, পরিবর্ধন করে বিল্ডিংকে আরো cost efficient করতে পারে। সেই সাথে সম্পূর্ণ কাজের ব্যবস্থাপনা করাও বিল্ডিং ইঞ্জিনিয়ার এর কাজ। এ থেকেই BECM এর শুরু।\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">&nbsp;\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">\u003Cstrong>কি কি পড়ানো হয়?\u003C\u002Fstrong>\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">BECM এ Civil Engineering এর কোর্র্সের সাথে সাথে Building Engineering এরcore course (Architecture &amp; MEP) পড়ানো হয়। BECM এর Core Course - Architecture, Systems Modeling, Building Science, Acoustics, Building Envelope System, etc. পড়ানো হবে। এছাড়াও-\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp>\u003Cbr>\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp>\u003Cbr>\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp>এছাড়াও Fire Engineering, Wind Engineering (Aerodynamics), Earthquake (ভূমিকম্প) Engineering পড়ানো হয়ে থাকে।\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp>&nbsp;\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp>\u003Cstrong>বিল্ডিং ইঞ্জিনিয়ারের কাজ\u003C\u002Fstrong>\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">একজন Building Engineer যেমন building design&amp; construction এর সাথে building এর বিভিন্ন systems - fire safety, lighting, venting, sustainability, heavy wind control, HAVC system, etc. design করে। অর্থাৎ বাড়ির সকল আধুনিক সিস্টেম design একজন Building Engineer এর হাতে। বাড়ি সংক্রান্ত সকল Electrical &amp;Mechanical solution একজন Building Engineer একাই দিতে পারে। এছাড়া বিভিন্ন structure-based Interior Design এর কাজও করে থাকে একজন Building Engineer।\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">&nbsp;\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">\u003Cstrong>চাকুরিক্ষেত্র\u003C\u002Fstrong>\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">যে হারে রিয়েল এস্টেট কোম্পানি বাড়ছে এবং সরকারি ক্ষেত্রেও এ সেক্টরে সুযোগ বাড়ছে, সেহেতু তোমাদের চাকরি নিয়ে টেনশন করার কিছু নেই। নিশ্চয়ই চাকরির ক্ষেত্রে একজন স্পেশালাইজড্ বিল্ডিং ইঞ্জিনিয়ার অগ্রাধিকার পাবে, কেননা সে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার দুটোতেই পারদর্শী । আবার দেশের বাইরে যেমন USA তে আর্কিটেকচার ও বিল্ডিং ইঞ্জিনিয়ার একত্রে কাজ করে। ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একজন বিল্ডিং ইঞ্জিনিয়ার পুরোদস্তুর আর্কিটেকচারের মতো কাজ করে। আর সাবজেক্টটি কুয়েটেই আছে শুধু, সেক্ষেত্রে চাকরিতে তোমাদের প্রতিদ্বন্দ্বী তোমরাই।\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">&nbsp;\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">\u003Cstrong>উচ্চশিক্ষা\u003C\u002Fstrong>\u003C\u002Fp>\u003Cp>\n\u003C\u002Fp>\u003Cp data-pm-slice=\"0 0 []\">উচ্চতর শিক্ষার ক্ষেত্রে Architecture কিংবা Structural Engineering এ সহজেই উচ্চতর ডিগ্রী নেয়ার সুযোগ রয়েছে। এছাড়াও দেশের বাইরে Architectural Engineering কিংবা Building Engineering এরউপর উচ্চতর ডিগ্রী নেয়ার সুযোগ আছে। বিশ্বের নামকরা ইউনিভার্সিটিগুলোতে এমনকি MIT তেও গ্র্যাজুয়েশন শেষে Architecture কিংবা Building Technology-তে মাস্টার্স ও পিএইচডি করা যাবে।\u003C\u002Fp>",{"id":10,"link":11},34,"https:\u002F\u002Fadmission-assistant.sgp1.digitaloceanspaces.com\u002Fposts\u002FrW7hWMl3YumwZyFMO93HA3dVLARoeD83.jpg","2024-07-15T09:48:56.000000Z",false]