একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস

চাহিদা ও ভবিষ্যত
Accounting এর বিস্তৃতি অনেক, বলে শেষ করা যাবে না। এর জব sector ও অনেক বিস্তৃত । যেকোন প্রতিষ্ঠানে finance & account section থাকে। তাই চাকুরী করা যায় সকল ধরনের প্রতিষ্ঠানে / ব্যাংকে ।
শুরুতে এটিতে ৩ বছরের গ্রাজুয়েশন কোর্স থাকলেও বিবিএ চালুর পর তা হয়ে যায় ৪ বছরের। একাউন্টিং এ ভর্তি হচ্ছেন মানে কিন্তু শুধু একাউন্টিং রিলেটেড পড়ালেখাই শিখবেন না। পড়বেন ট্যাক্স, ইকোনমিক্স, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং সহ সবমিলিয়ে ৪০ টি কোর্স। ব্যাপারটা দাড়াচ্ছে যে,আপনি পারদর্শী হবেন সবদিক দিয়ে।
পড়তে হলে কি যোগ্যতা লাগবে?
শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসিতে ব্যবসায় শাখা থেকে উত্তীর্ণ হতে হবে।
কি কি পড়ানো হয়?
শুরুতে এটিতে ৩ বছরের গ্রাজুয়েশন কোর্স থাকলেও বিবিএ চালুর পর তা হয়ে যায় ৪ বছরের। একাউন্টিং এ ভর্তি হচ্ছেন মানে কিন্তু শুধু একাউন্টিং রিলেটেড পড়ালেখাই শিখবেন না। পড়বেন ট্যাক্স, ইকোনমিক্স, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং সহ সবমিলিয়ে ৪০ টি কোর্স। ব্যাপারটা দাড়াচ্ছে যে,আপনি পারদর্শী হবেন সবদিক দিয়ে।
কোথায় পড়ানো হয়?
বাংলাদেশের প্রায় সকল সরকারি / বেসরকারী বিশ্বাবিদ্যালয়ে এই সাবজেক্ট পড়ানো হয়।
কর্মক্ষেত্র কেমন?
বিবিএ মানে অনেকে মনে করে ব্যাংকিং সেক্টর। কিন্তু আপনার সামনে শুধু ব্যাংকিং সেক্টর অপেক্ষা করছে না। এগুলার পাশে আছে দেশীয়, বিদেশী আর বহুজাতিক নামিদামী প্রতিষ্ঠানে ভাল পোস্টের চাকরী। অনেকের চোখে কাঙ্ক্ষিত বিসিএস তো আছেই। আছে বিভিন্ন প্রফেশনাল সেক্টরে নিজেকে নিয়ে যাওয়ার সুযোগ,লাইক CA ,CMA, ACCA. CA করে খুলে ফেলতে পারো নিজস্ব ফার্ম, করতে পারো অডিটিং। CMA করে হয়ে যেতে পারো মাল্টিন্যাশনাল কোনো প্রতিষ্ঠানের CEO, CFO, MD।