সাবজেক্ট রিভিউ

জিওলজি (ভূতত্ত্ব)

সকল সাবজেক্ট রিভিউ
জিওলজি (ভূতত্ত্ব)

বিষয়বস্তু কি?

ভূতত্ত্ব বা ভূবিদ্যা ভূবিজ্ঞানের একটি শাখা যেখানে পৃথিবী, পৃথিবীর গঠন, পৃথিবী গঠনের উপাদান সমূহ, পৃথিবীর অতীত ইতিহাস এবং এর পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। ভূতত্ত্ব শিক্ষা খনিজ ও প্রাকৃতিক সম্পদ উত্তোলন, পরিবেশ রক্ষার গুরুত্ব, অতীত আবহাওয়া ব্যাখ্যা করে ভবিষ্যতের আবহাওয়া জলবায়ু সম্পর্কে ধারণা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

কি কি পড়ানো হয়?

যা যা পড়ানো হয় -

  • পৃথিবীর ভৌতিক গঠন

  • গঠনগত উপাদান। এর আকার ও প্রকৃতি

  • ভূগর্ভের অভ্যন্তরস্থ (কেন্দ্র থেকে ভূস্তর পর্যন্ত) বিভিন্ন শিলার প্রকৃতি, উপাদান, বয়স, গুরুত্ব ইত্যাদি।

  • সাগর, মহাসাগর, নদ-নদী ভৌতিক বৈশিষ্ট্য সমূহ (Geomorphic Characteristics)

  • প্রাকৃতিক সম্পদ আরোহণ (তেল, গ্যাস, ভারী মনিক, কয়লা, আয়রণ, অভ্র, জিপসাম) এবং এদের রিজার্ভ আরোহণের উপায় অর্থাৎ বিভিন্ন পদ্ধতি (যেমন- Seismic Survey, Gravity Survey, Magnetic Survey, Electrical Survey etc.)

  • সৌর ব্যবস্থা

  • ভূ-রসায়ন, ভূ-পদার্থ বিষয় সম্পর্কিত জ্ঞান এবং

  • ভূমিকম্প ও সুনামি বিষয়ক, অর্সেনিক দূষণ ইত্যাদি।

কোথায় পড়ানো হয়?

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার সুযোগ রয়েছে।

 

উচ্চ শিক্ষা

দেশে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীর পাশাপাশি স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ যেমন: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা , জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ উন্নত বিশ্বের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে M.phil, phD সহ উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। এছাড়াও বিদেশে Geophysics, Geochemistry, Hydrology প্রভৃতি বিষয়ে MS ও phD করা যায়।

 

চাহিদা ও চাকুরিক্ষেত্র

চাহিদা

 

দিন দিন প্রাকৃতিক শক্তির চাহিদা বাড়ছে। সুতরাং এ প্রাকৃতিক শক্তিকে পাশ কাটিয়ে বর্তমান আধুনিক সভ্যতার কথা চিন্তা-কল্পনা করা মুশকিল। তাই পৃথিবী যতদিন থাকবে ততদিনই এ Subject এর সম্ভাবনা বাড়বে বৈ কমবে না। .

চাকুরিক্ষেত্র


সরকারের Specialized field সমূহে যেমন- বিভিন্ন গ্যাসক্ষেত্র, কয়লাখনি, কঠিন শিলা প্রকল্প গুলোতে কাজ করার সুযোগ আছে। এছাড়াও সরকারি যেমন- বিসিএসে জেনারেল ক্যাডার, বিভিন্ন মন্ত্রণালয়ে চাকুরি পাওয়ার সুযোগ
থাকে। বেসরকরি ক্ষেত্রে যেমন: ব্র্যাক এবং বিভিন্ন ফার্মে সুযোগ থাকে তবে সীমিত।