ভর্তি পরীক্ষা পদ্ধতি ২০২৬(HSC ২০২৬ব্যাচ)
২০২৬-২০২৭শিক্ষাবর্ষে (এইচএসসি ২০২৬ ব্যাচ) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ১৯ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা নিচ্ছে।
গুচ্ছ (GST) প্রক্রিয়ায় কেন্দ্রীয়ভাবে একটি ভর্তি পরীক্ষা আয়োজিত হবে। এই পরীক্ষায় ৩০ বা তার বেশি মার্ক পেয়ে পাশ করবে এবং এর মাধ্যমে গুচ্ছ (GST) ভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচ্য হবে। পরবর্তীতে GST ওয়েবসাইটে কম্বাইন্ডলি সব বিশ্ববিদ্যালয়ের জন্য সাব্জেক্ট চয়েস দিতে হবে এবং সে অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ আলাদা করে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে না। সবকিছু সেন্ট্রালি পরিচালিত হবে।
🎁 সাবস্ক্রিপশনে চমকে উঠা শুভেচ্ছা ডিসকাউন্ট পেতে এপ্লাই করো "CHAMOK5" কুপন টি 😊
ভর্তি তথ্য
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ১৯ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা নিচ্ছে।
গুচ্ছ (GST) প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার আবেদন, রেজাল্ট, সাব্জেক্ট চয়েস, ভর্তির সময়সীমাসহ সব কার্যক্রম কেন্দ্রীয়ভাবে GST কমিটি পরিচালনা করবে।
তাই রাবিপ্রবিসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের আলাদা কোন আবেদন বা ভর্তি তথ্য নেই।
গুচ্ছ (GST) ভর্তি পরীক্ষার যাবতীয় সকল তথ্য পেতে Admission Assistant অ্যাপ-এর"বিশ্ববিদ্যালয় তথ্য"অপশনের গুচ্ছ GST ও বিশ্ববিদ্যালয়সমূহ ট্যাবে ক্লিক করো।
গুচ্ছ (GST) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিম্নে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে:
সাধারণ যোগ্যতা
গুচ্ছ ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩০ নম্বর পেতে হবে।
ইউনিটভিত্তিক যোগ্যতা
A ইউনিট
শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে আবেদন করতে ভর্তি পরীক্ষায় গণিতে নূন্যতম ১ নাম্বার পেতে হবে।
অন্য সকল বিভাগে আবেদনের আলাদা কোন শর্ত নেই। তবে দুই বা ততোধিক জনের স্কোর সমান হলে যার ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে নাম্বার বেশি সে অগ্রাধিকার পাবে।
__________Advertisement_________
তোমাকে ভর্তিযুদ্ধে সফল করতে Admission Assistant-এ যেসব ভর্তি প্রস্তুতি কোর্স রয়েছে:
🔸 ১০ হাজার MCQ প্র্যাক্টিস করতে MCQ বস কোর্স।
🔹 সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক নিয়ে প্রশ্নব্যাংক কোর্স।
🔸 ডেইলি মডেল টেস্ট ও ভার্সিটিভিত্তিক মডেল টেস্ট ব্যাচ।
🔹 ৪৯ টাকায় বছরজুড়ে ইনবক্সে ভর্তি তথ্য পাওয়া।
_____________________________________
B ইউনিট
বি ইউনিটের কোন বিভাগ নেই।
C ইউনিট
সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
সকল বিভাগে আবেদনের আলাদা কোন শর্ত নেই। তবে দুই বা ততোধিক জনের স্কোর সমান হলে যার ভর্তি পরীক্ষায় গণিত (বিজ্ঞান) / ইংরেজি (মানবিক/ব্যবসায়) তে নাম্বার বেশি সে অগ্রাধিকার পাবে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ টি ইউনিটে মোট ৫ টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
রাবিপ্রবিতে মোট আসনসংখ্যা : ১৮০ টি
বিজ্ঞানের মোট আসন : A ১০০ টি + C ০০ টি = ১০০ টি
ব্যবসায় শিক্ষার মোট আসন : A ০০ টি + C ৭৫ টি= ৭৫ টি
সকল বিভাগের জন্য উন্মুক্ত আসন : ০০ টি
A ইউনিট
A ইউনিটে মোট আসনসংখ্যা : ১০০ টি
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ - ৫০ টি
বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ
ফরেস্ট্রি এন্ড এনভারমেনটাল সায়েন্স বিভাগ - ২৫ টি
ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ - ২৫ টি
__________Advertisement_________
তোমাকে ভর্তিযুদ্ধে সফল করতে Admission Assistant-এ যেসব ভর্তি প্রস্তুতি কোর্স রয়েছে:
🔸 ১০ হাজার MCQ প্র্যাক্টিস করতে MCQ বস কোর্স।
🔹 সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক নিয়ে প্রশ্নব্যাংক কোর্স।
🔸 ডেইলি মডেল টেস্ট ও ভার্সিটিভিত্তিক মডেল টেস্ট ব্যাচ।
🔹 ৪৯ টাকায় বছরজুড়ে ইনবক্সে ভর্তি তথ্য পাওয়া।
_____________________________________
C ইউনিট
C ইউনিটে মোট আসনসংখ্যা : ৮০ টি
বিজনেস স্টাডিস অনুষদ
ম্যানেজমেন্ট বিভাগ - ৫০ টি
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ - ৩০ টি
বিদ্রঃ B ইউনিটের কোন সাব্জেক্ট নেই।
,
__________Advertisement_________
তোমাকে ভর্তিযুদ্ধে সফল করতে Admission Assistant-এ যেসব ভর্তি প্রস্তুতি কোর্স রয়েছে:
🔸 ১০ হাজার MCQ প্র্যাক্টিস করতে MCQ বস কোর্স।
🔹 সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক নিয়ে প্রশ্নব্যাংক কোর্স।
🔸 ডেইলি মডেল টেস্ট ও ভার্সিটিভিত্তিক মডেল টেস্ট ব্যাচ।
🔹 ৪৯ টাকায় বছরজুড়ে ইনবক্সে ভর্তি তথ্য পাওয়া।
_____________________________________
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি চট্টগ্রামের রাঙামাটি জেলায় অবস্থিত।
বাংলাদেশ সরকারের রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম চালু হয়। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি নানা ঝামেলায় দেরিতে কার্যক্রম শুরু করেছিল। শহরের শাহ উচ্চ বিদ্যালয়ের ২ টি কক্ষ ভাড়া নিয়ে ১০০ জন শিক্ষার্থী নিয়ে এই ইউনিভার্সিটির কার্যক্রম শুরু করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ঝগড়াবিল মৌজার ৬৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এই স্থানে একটি ২২৭ কোটি টাকা ব্যয়ে মাস্টার প্ল্যান তৈরি করে কাজ শুরু করা হবে। ৩০ সেপ্টেম্বর ২০১৯ সালে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরু করা হয়।
রাবিপ্রবি ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তিচ্ছুদের কমন কিছু জিজ্ঞাসার উত্তর
প্রশ্নঃ গুচ্ছ ভর্তি পরিক্ষায় অংশ নেই নি, আবেদন করা যাবে?
উত্তরঃ না। কোনভাবে ই আবেদন করতে পারবে না।
প্রশ্নঃ সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে?
উত্তরঃ হ্যা পারবে।
প্রশ্নঃ আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, মানবিক / ব্যবসায় শিক্ষা ইউনিটের সাব্জেক্টে ভর্তি হতে পারব?
উত্তরঃ সাব্জেক্ট চয়েসের সময় নিজ বিভাগ ও অন্য বিভাগের যেসব সাব্জেক্টের আবেদন যোগ্যতা তোমার থাকবে, চাইলে সব সাব্জেক্ট চয়েস দিতে পারবে।
ভর্তি পরীক্ষা নিয়ে তোমার আরও জিজ্ঞাসা থাকলে আমাদেরকে Admission Assistant Updates গ্রুপে পোস্ট করে জানাও। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে অভিজ্ঞ এডমিন মডারেটর ভাইয়ারা তোমাকে উত্তর জানিয়ে দিবেন।
