ভর্তি পরীক্ষা পদ্ধতি ২০২৬ (HSC ২০২৬ ব্যাচ)
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে (এইচএসসি ২০২৬ ব্যাচ) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা নিচ্ছে।
গুচ্ছ (GST) প্রক্রিয়ায় কেন্দ্রীয়ভাবে একটি ভর্তি পরীক্ষা আয়োজিত হবে। এই পরীক্ষায় ৩০ বা তার বেশি মার্ক পেয়ে পাশ করবে এবং এর মাধ্যমে গুচ্ছ (GST) ভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচ্য হবে। পরবর্তীতে GST ওয়েবসাইটে কম্বাইন্ডলি সব বিশ্ববিদ্যালয়ের জন্য সাব্জেক্ট চয়েস দিতে হবে এবং সে অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ আলাদা করে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে না। সবকিছু সেন্ট্রালি পরিচালিত হবে।
🎁 সাবস্ক্রিপশনে চমকে উঠা শুভেচ্ছা ডিসকাউন্ট পেতে এপ্লাই করো "CHAMOK5" কুপন টি 😊
ভর্তি তথ্য
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ ১৯ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা নিচ্ছে।
গুচ্ছ (GST) প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার আবেদন, রেজাল্ট, সাব্জেক্ট চয়েস, ভর্তির সময়সীমাসহ সব কার্যক্রম কেন্দ্রীয়ভাবে GST কমিটি পরিচালনা করবে।
তাই রবিবাসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের আলাদা কোন আবেদন বা ভর্তি তথ্য নেই।
গুচ্ছ (GST) ভর্তি পরীক্ষার যাবতীয় সকল তথ্য পেতে Admission Assistant অ্যাপ-এর"বিশ্ববিদ্যালয় তথ্য"অপশনের গুচ্ছ GST ও বিশ্ববিদ্যালয়সমূহ ট্যাবে ক্লিক করো।
আবেদন যোগ্যতা
গুচ্ছ (GST) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিম্নে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে:
সাধারণ যোগ্যতা
ইউনিটভিত্তিক যোগ্যতা
A ইউনিট
B ইউনিট
C ইউনিট
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়য়ে ৪ টি অনুষদে মোট ৫ টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
রবিতে মোট আসনসংখ্যা : ২২৫ টি
বিজ্ঞানের মোট আসন : A ০০ টি + B ৫৫ টি + C ১০ টি = ৬৫ টি
মানবিকের মোট আসন : A ০০ টি + B ৭০ টি + C ০৫ টি= ৭৫ টি
ব্যবসায় শিক্ষার মোট আসন : A ০০ টি + B ২৫ টি + C ৩৫ টি= ৬০ টি
সকল বিভাগের জন্য উন্মুক্ত আসন : ২৫ টি
A ইউনিট
A ইউনিটে মোট আসনসংখ্যা : ০ টি
।
__________Advertisement_________
তোমাকে ভর্তিযুদ্ধে সফল করতে Admission Assistant-এ যেসব ভর্তি প্রস্তুতি কোর্স রয়েছে:
🔸 ১০ হাজার MCQ প্র্যাক্টিস করতে MCQ বস কোর্স।
🔹 সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক নিয়ে প্রশ্নব্যাংক কোর্স।
🔸 ডেইলি মডেল টেস্ট ও ভার্সিটিভিত্তিক মডেল টেস্ট ব্যাচ।
🔹 ৪৯ টাকায় বছরজুড়ে ইনবক্সে ভর্তি তথ্য পাওয়া।
_____________________________________
B ইউনিট
B ইউনিটে মোট আসনসংখ্যা : ১৭৫ টি
কলা অনুষদ
বাংলা বিভাগ - ৫০ টি
বিজ্ঞান - ১৫ টি
মানবিক - ৩০ টি
ব্যবসায় শিক্ষা - ০৫ টি
সামাজিক বিজ্ঞান অনুষদ
সমাজবিজ্ঞান বিভাগ - ৫০ টি
বিজ্ঞান - ২০ টি
মানবিক - ২০ টি
ব্যবসায় শিক্ষা - ১০ টি
অর্থনীতি বিভাগ - ৫০ টি
বিজ্ঞান - ২০ টি
মানবিক - ২০ টি
ব্যবসায় শিক্ষা - ১০ টি
সঙ্গীত ও নৃত্যকলা অনুষদ
সঙ্গীত বিভাগ - ২৫ টি
সঙ্গীত বিভাগের ২৫ টি সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। অর্থাৎ ব্যবহারিক পরীক্ষায় ভালো মার্কপ্রাপ্ত যেকোনো বিভাগের শিক্ষার্থীই এই ২৫ টি আসনের জন্য যোগ্য।
C ইউনিট
C ইউনিটে মোট আসনসংখ্যা : ১৫০ টি
ব্যবসায় প্রশাসন অনুষদ
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ - ৫০ টি
বিজ্ঞান - ১০ টি
মানবিক - ০৫ টি
ব্যবসায় শিক্ষা - ৩৫ টি
,
।
__________Advertisement_________
তোমাকে ভর্তিযুদ্ধে সফল করতে Admission Assistant-এ যেসব ভর্তি প্রস্তুতি কোর্স রয়েছে:
🔸 ১০ হাজার MCQ প্র্যাক্টিস করতে MCQ বস কোর্স।
🔹 সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক নিয়ে প্রশ্নব্যাংক কোর্স।
🔸 ডেইলি মডেল টেস্ট ও ভার্সিটিভিত্তিক মডেল টেস্ট ব্যাচ।
🔹 ৪৯ টাকায় বছরজুড়ে ইনবক্সে ভর্তি তথ্য পাওয়া।
_____________________________________
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ" বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত। ২০১৫ সালের ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদের অধীনে রবীন্দ্র অধ্যায়ন, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অর্থনীতি বিভাগ চালু হয়। প্রতি বিভাগে ৩৫ জন করে মোট ১০৫ জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু করা হয়।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা অনুষদের অধীনে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ শুরু হয়।
২০১৯-২০ শিক্ষাবর্ষে সঙ্গীত ও নৃত্য অনুষদ এর অধীনে ১৫ জন শিক্ষার্থী নিয়ে সঙ্গীত বিভাগ শুরু হয়।
রবি ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তিচ্ছুদের কমন কিছু জিজ্ঞাসার উত্তর
প্রশ্নঃ গুচ্ছ ভর্তি পরিক্ষায় অংশ নেই নি, আবেদন করা যাবে?
উত্তরঃ না। কোনভাবে ই আবেদন করতে পারবে না।
প্রশ্নঃ সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে?
উত্তরঃ হ্যা পারবে।
প্রশ্নঃ আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, মানবিক / ব্যবসায় শিক্ষা ইউনিটের সাব্জেক্টে ভর্তি হতে পারব?
উত্তরঃ রবিতে বিজ্ঞানের কোণ সাব্জেক্ট নেই। সাব্জেক্ট চয়েসের সময় চাইলে অন্য বিভাগের সব সাব্জেক্ট চয়েস দিতে পারবে।
ভর্তি পরীক্ষা নিয়ে তোমার আরও জিজ্ঞাসা থাকলে আমাদেরকে Admission Assistant Updates গ্রুপে পোস্ট করে জানাও। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে অভিজ্ঞ এডমিন মডারেটর ভাইয়ারা তোমাকে উত্তর জানিয়ে দিবেন।
