শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) — ইউনিট সমূহ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এ ভর্তি পরীক্ষা ২টি ইউনিটে অনুষ্ঠিত হয়: A ইউনিট, B ইউনিট।
প্রশ্নোত্তর
ভর্তি তথ্য ২০২৬ (HSC ২০২৬ ব্যাচ)
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ (এইচএসসি ২০২৬ ব্যাচ) - এর
সার্কুলার প্রকাশিত হলে সকল তথ্য আপডেট করে দেয়া হবে।
বিগত সময়ে শাবিপ্রবি গুচ্ছে পরীক্ষা নিলেও ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শাবিপ্রবি স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করেছে।
আবেদন শুরু:
আবেদন শেষ :
আবেদন ফি: A1 ১২৫০৳, A2 ১৪০০৳, B ১২০০৳
সেকেন্ড টাইম : আছে
ক্যালকুলেটর ব্যবহার : আছে
পরীক্ষা কেন্দ্র : সিলেট, ঢাকা
GPA মার্ক: ২০
25 batch = HSC+SSC * 2
24 batch = HSC+SSC * 1.6
প্রবেশপত্র ডাউনলোড :
ভর্তি পরীক্ষার তারিখ :
A ইউনিট :
B ইউনিট :
ফলাফল :
ওয়েবসাইটঃ admission.sust.edu.bd
আবেদন যোগ্যতা
SSC পাশের সাল: ২০২৩,২০২৪
HSC পাশের সাল: ২০২৫, ২০২৬
শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
SSC তে নূন্যতম ৩.০০ জিপিএ এবং HSC তে নূন্যতম ৩.০০ জিপিএ থাকতে হবে।
SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৬.৫০ জিপিএ থাকতে হবে।
HSC তে গনিতে নূন্যতম ৩.০০ থাকতে হবে।
বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
সকল বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.০০ জিপিএ, HSC তে নূন্যতম ৩.০০ জিপিএ থাকতে হবে এবং SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৬.০০ জিপিএ থাকতে হবে।
ভর্তি পরীক্ষার মানবন্টন
বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য
মানবিকের শিক্ষার্থীদের জন্য
ব্যবস্যা শিক্ষার শিক্ষার্থীদের জন্য
আসনসংখ্যা
শাবিপ্রবিতে মোট আসনসংখ্যা : ১৫৬৬ টি
A1 ইউনিটে মোট আসনসংখ্যা : ৯৮৫ টি
B ইউনিটে মোট আসনসংখ্যা : ৫০০ টি
এক নজরে শাবিপ্রবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে শাবিপ্রবি বা সাস্ট) বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি এশিয়া মহাদেশের অন্যতম বড় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শাবিপ্রবি বাংলাদেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশে প্রথমবারের মত সমন্বিত সম্মান কোর্স চালু করার পাশাপাশি ১৯৯৬-৯৭ সেশন থেকে স্নাতক কোর্সে সেমিস্টার পদ্ধতির (আমেরিকান সেমিস্টার পদ্ধতি) প্রবর্তন করে। এছাড়া বাংলাদেশের একমাত্র অনুসন্ধান ইঞ্জিন "পিপীলিকা" সেটিও এই বিশ্ববিদ্যালয়ের অবদান যা ২০১৩ সাল থেকে চালু হয়ে এপর্যন্ত সফল ভাবে তথ্য সেবা প্রদান করছে। এটি দেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিভিন্ন অলিম্পিয়াড সহ সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার সিলেট অঞ্চলের আয়োজন এই বিশ্ববিদ্যালয় করে থাকে। শাবিপ্রবির আয়োজিত প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা, জাতীয় মহিলা প্রোগ্রামিং প্রতিযোগিতা, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড, বাংলাদেশ বিজ্ঞান অলিম্পিয়াড, বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড ইত্যাদি। বিভিন্ন বিভাগের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা মিলে এগুলোর সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন ও পরিচালনা করে থাকে।
ভর্তি সম্পর্কিত সাধারন জিজ্ঞাসা
শাবিপ্রবি ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তিচ্ছুদের কমন কিছু জিজ্ঞাসার উত্তর
ভর্তি পরীক্ষা নিয়ে তোমার আরও জিজ্ঞাসা থাকলে আমাদেরকে Admission Assistant Updates গ্রুপে পোস্ট করে জানাও। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে অভিজ্ঞ এডমিন মডারেটর ভাইয়ারা তোমাকে উত্তর জানিয়ে দিবেন।
সার্কুলার পিডিএফ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সার্কুলার তথা সর্বশেষ প্রকাশিত সার্কুলার।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এ ভর্তি পরীক্ষা ২টি ইউনিটে অনুষ্ঠিত হয়: A ইউনিট, B ইউনিট।
