(২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি)
ভর্তি বিষয়ক যাবতীয় তথ্য
আবেদন শুরু:
আবেদনের সমাপ্তি:
আবেদন ফি :
পরীক্ষার তারিখ:
আবেদন লিংক : https://ucbt.edu.bd/online-application/
(২০২১ সালের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী)
আবেদনকারীকে অবশ্যই ২০১৭ ও ২০১৮ সাল পর্যন্ত এসএসসি/সমমান এবং ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীতে এসএসসি ও এইচএসসি মিলে চতুর্থ বিষয় সহ আলাদা আলাদা ভাবে জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। কোন পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এর নিচে থাকা যাবে না।
এছাড়াও ২০১৩ এবং তার পরবর্তী বছরে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।
উদয়ন কলেজ অফ বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউসিবিটি) বাংলাদেশের রাজশাহী জেলার উত্তরবঙ্গ এলাকার সর্বোচ্চ বেসরকারি কলেজ। কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে চারটি বিভাগে চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি অনার্স) স্নাতক স্তরের কোর্সের মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের বায়োসায়েন্স শিক্ষা প্রদান করছে। কলেজটিতে বিশ্বমানের শিক্ষা প্রদানের জন্য পর্যাপ্ত স্থান সহ ছয় তলা বিশিষ্ট আধুনিক ভবনের চমৎকার অবকাঠামো রয়েছে।
পরীক্ষার সময়: ১ ঘন্টা
পরীক্ষার পদ্ধতি: MCQ
মোট প্রশ্ন: ১০০টি
মোট নম্বর: ১০০
মোট বিষয়: ৪ টি (জীববিজ্ঞান - ৪০, রসায়ন - ৩০, ইংরেজি - ২০, সাধারণ জ্ঞান - ১০)
পাশ নম্বর: ৩৫
মেধাস্কোর নির্ধারণ: শুধুমাত্র ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধাস্কোর নির্ধারণ করা হবে। এক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ'র উপর কোন মার্কিং করা নেই এবং যুক্তও হবে না।
উদয়ন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, জীববিজ্ঞান অনুষদ ও ফিসারিজ অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে চারটি বিভাগের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালিনা করছে। বিভাগ চারটি হলো মাইক্রোবায়োলজি, ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স, এগ্রিকালচার ও ফিশারিজ বিভাগ।
আসন সংখ্যা:
মাইক্রোবায়োলজি - ৪০
ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স - ৪০
এগ্রিকালচার - ৪০
ফিশারিজ - ৪০
মোট আসন সংখ্যা ১৬০ টি
উদয়ন কলেজ অব বায়োসায়েন্সে এন্ড টেকনোলজি একটি বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে খরচ তুলনামূলকভাবে কম রয়েছে। নিচে খরচ সম্পর্কে ধারণা দেয়া হল -
মাইক্রোবায়োলজি এবং ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্সে চার বছরে মোট সেমিস্টার ৮ টি এবং চার বছরে মোট খরচ হবে ২,৫২,০০০ টাকা। এর মধ্যে ভর্তি ফি ৬০০০০ টাকা (এককালীন), প্রতি সেমিস্টার ফি ১২০০০ টাকা, টিউশন ফি ২০০০ টাকা (প্রতি মাসে) দিতে হবে।
কৃষি ও ফিসারিজ বিভাগে চার বছরে মোট ৮ টি সেমিস্টার এবং চার বছরে মোট খরচ হবে ২,২৬,০০০ টাকা। এর মধ্যে ভর্তি ফি ৫০০০০ টাকা (এককালীন), প্রতি সেমিস্টার ফি ১২০০০ টাকা এবং টিউশন ফি ২০০০ টাকা (প্রতি মাসে) দিতে হবে।
এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি এবং প্রতিষ্ঠানের অন্যান্য ফি (ভর্তি ফরম, আইডি কার্ড ফি, সার্টিফিকেট যাচাই ফি, টেস্ট পরীক্ষার ফি) সহ ব্যবহারিক এবং মাঠ প্রশিক্ষণ ফি প্রদান করতে হবে
মোঃ রাকিবুল হাসান
01401734599
